দিয়াজ ইরফান চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শোক র্যালি © টিডিসি ফটো
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শোক র্যালি, মিলাদ মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে চবি ছাত্রলীগ।
এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে আয়োজিত শোক র্যালিটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে সমাবেশে চবি ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমির সোহেল বলেন, ছাত্রলীগের দাবি শহীদ দিয়াজ ইরফান চৌধুরী ভাইয়ের মৃত্যু রহস্য উন্মচিত হোক। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যকর করা হোক।
বাদ জোহর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং এতিমদের মাঝে খাবার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আবু সাঈদ মারজান,পাঠাগার সম্পাদক আবু বকর তোহা, উপ দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন টিপু, উপ সাহিত্য সম্পাদক ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ, উপ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাকিবুল হাসান দিনার, সহ-সম্পাদক সাইফুল সুমন, প্রদিপ চক্রবর্তী দুর্জয়, আবির ইকবাল, আলী আহসান রবীন, আদিত্য সৈকত, আবু হেনা মাসুম কামাল, আজিজুল প্রমুখ।