আইসিইউতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক

২০ নভেম্বর ২০১৮, ০৩:২৮ PM
হাসপাতালে ভর্তি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী

হাসপাতালে ভর্তি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী © সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। মঙ্গলবার দুপুরে তাকে স্কয়ার থেকে গ্রীন লাইফ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাবেক ছাত্রলীগ নেতা রুদ্র সাইফুল জানান, ‘গ্রীন লাইফ হাসপাতালের ডা. আব্দুল্লাহর তত্ত্বাবধায়নে গোলাম রাব্বানীর চিকিৎসা হবে।’ এর আগে গোলাম রাব্বানীর মামা খায়রুজ্জামান লিটন জানিয়েছিলেন, রাব্বানীর প্লাটিলেট ক্রমেই কমে যাচ্ছে। চিকিৎসকেরা ইতোমধ্যে তার ওষুধ পরিবর্তন করেছেন। তিনি বলেন, রাব্বানীকে প্লাটিলেট দেয়ার জন্য দাতার সন্ধান করা হচ্ছে। যন্ত্রণায় রাব্বানী ঘুমাতে পারছেনা বলেও জানান তিনি।

সোমবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ডেঙ্গু আক্রান্ত রাব্বানীকে দেখতে যান।

অসুস্থ রাব্বানীকে দেখতে যান রেজওয়ানুল হক চৌধুরী শোভন

 

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ পান গোলাম রাব্বানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের আইন বিভাগে পড়ুয়া এই শিক্ষার্থী বিগত কমিটির শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে ধরে লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস
  • ১১ অক্টোবর ২০২৬
স্বচ্ছ পানির নান্দনিকতা হারিয়ে বেহাল ইবির একমাত্র লেক
  • ১১ অক্টোবর ২০২৬
ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ১১৫০ হুতি যোদ্ধা …
  • ১১ অক্টোবর ২০২৬
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬