দুই জেলা-নেতার গ্রেপ্তারে প্রতিবাদ ছাত্রদলের

২১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৭ PM

সিলেট জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না এবং নেত্রকোনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জিপুকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রদল।

শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে ছাত্রদলের দুই নেতার গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বলেন, অবৈধ সরকার ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেপ্তারে যেন অদম্য উৎসাহ বোধ করছে।  সশস্ত্র আওয়ামী ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনী মিলে দেশব্যাপী যে পরিস্থিতির তৈরি করেছে, তাতে মনে হয় দেশে এখন ৭১’র পরিস্থিতি বিরাজ করছে।  সরকার ইতোমধ্যে জনগণের ভোট, সংসদ, জনপ্রশাসন, বিচার বিভাগ, নাগরিকের বাক ও ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়েছে।  এই অন্যায়ের প্রতিবাদ করার কারণে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার করার আন্দোলন করায় ছাত্রদল নেতা-কর্মীদের ধারাবাহিক ভাবে গ্রেফতার করা হচ্ছে।

এছাড়া নেতারা অবিলম্বে সারাদেশে গণ-গ্রেপ্তার বন্ধের দাবি জানান।  একই সাথে গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তি দাবি করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় কর্মী বানিয়ে ছাত্রদল নেতাদের অন্যায় ভাবে গ্রেপ্তার করে ক্ষমতায় থাকার স্বপ্ন পূরণ হবেনা।

মোবাইলে স্টারলিংক সেবা, খরচ কত
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটের সংকট ও প্রাতিষ্ঠানিক পরিপক্কতার প্রশ্ন: কুয়েটের অভি…
  • ১১ অক্টোবর ২০২৬
ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি
  • ১১ অক্টোবর ২০২৬