হাবিব উন নবী খান সোহেলকে গ্রেফতারে ছাত্রদলের নিন্দা

১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪২ PM

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসানের পক্ষ থেকে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয় ।

গতকাল সন্ধ্যা ৭.২৫ মিনিটে রাজধানীর গুলশান-২ থেকে হাবিব উন নবী খান সোহেলকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার এক বিবৃতিতে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী চলমান গণ গ্রেফতারের অংশ হিসেবে হাবিব উন নবী খান সোহেলকে গ্রেফতার করা হয়েছে। জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিয়ে চিরদিন রাষ্ট্রক্ষমতায় আসীন থাকার স্বপ্নে বিভোর হয়েই বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী ছাত্রদলসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের, গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করতে মরিয়া হয়ে উঠেছে। পতনের ভয়ে আতঙ্কিত সরকার একদিকে জুলুমের রাজত্ব কায়েম করেছে, অন্যদিকে লুটপাটের রাজত্ব কা্য়েম করেছে। সরকার যদি মনে করেন আমাদেরকে কারাগারে পাঠিয়ে আর আদালতের প্রাঙ্গনে হাটিয়ে নির্বাচন করবেন, তাহলে আপনারা আহম্মদের স্বর্গে বাস করছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছ ইমেজের অধিকারী বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব উন নবী খান সোহেল ছাত্রদলেরও সাবেক সভাপতি ছিলেন। তার মত পরিচিত মুখ এবং বিএনপির শীর্ষ স্থানীয় একজন নেতাকে শুধুমাত্র সক্রিয়ভাবে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে অংশগ্রহণ করার জন্য তার বিরুদ্ধে শত শত মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে ।

নেতারা অবিলম্বে হাবিব উন নবী খান সোহেলের নি:শর্ত মুক্তি দাবি করে বলেন, ”আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদল ঐক্যবদ্ধ হয়েছে, আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো, এই সরকারকে বাধ্য করবো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে একটি সহায়ক সরকারের অধিনে নির্বাচন দেয়ার জন্য।

মোবাইলে স্টারলিংক সেবা, খরচ কত
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটের সংকট ও প্রাতিষ্ঠানিক পরিপক্কতার প্রশ্ন: কুয়েটের অভি…
  • ১১ অক্টোবর ২০২৬
ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি
  • ১১ অক্টোবর ২০২৬