রাজধানীতে ৩ দিনে ছাত্রদলের ৬৫ জন আটক

১৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:০০ PM

© লগো

রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের ৬৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। সোমবার থেকে বুধবার রাত প্রর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী আটকের বিষয়টি "দ্যা ডেইলি ক্যম্পাস" কে নিশ্চিত করেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রেস ক্লাবে সোমবার মানববন্ধন পালন করে বিএনপি। ঔদিন কর্মসূচীর পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ ছাত্রদলের ৪৫ জনকে গ্রেফতার করে । এরপর মঙ্গলবার ও বুধবারে গ্রেফতার করা হয় আরও ১৮ জনকে। আটককৃতদের মধ্যে রয়েছেন- ঢাবি শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল মতিন, মুহসীন হল শাখার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাজা, সূর্য সেন হলের একজন যুগ্ম আহ্বায়ক, জসিম উদ্দিন হলের কর্মী তাজসহ ৮ জন। কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে আছেন, কেন্দ্রীয় সহ-সম্পাদক ফযলুর রহমান খোকন, কেন্দ্রীয় সহ-সম্পাদক মাইনুল ইসলাম মাহিন, সাবেক ছাত্রনেতা ও বর্তমান স্বেচ্ছাসেবকদলের নেতা সাইদুল হক মামুন, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সুমন খান। এর বাইরে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের আসাদুজ্জামান মাসুদ, সরকারি বাংলা কলেজের প্রচার সম্পাদক মেহেদী রয়েছেন।

গ্রেফতারের বিষয়ে জানতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।

মোবাইলে স্টারলিংক সেবা, খরচ কত
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটের সংকট ও প্রাতিষ্ঠানিক পরিপক্কতার প্রশ্ন: কুয়েটের অভি…
  • ১১ অক্টোবর ২০২৬
ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি
  • ১১ অক্টোবর ২০২৬