অবশেষে পরিচিতি হালনাগাদ করলেন সোহাগ

১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৭ PM
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ। © ফেসবুক থেকে নেয়া।

অবশেষে নিজের পরিচিতি হালনাগাদ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ। দেশের প্রাচীন এই ছাত্র সংগঠনটির সর্বোচ্চ পদ থেকে আনুষ্ঠানিকভাবে সাবেক হওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায় দেড় মাস ওই পরিচয় বহাল রেখেছিলেন তিনি।

এ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মী ও সামজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টিতে ‘সোহাগ এখনও ছাত্রলীগ সভাপতি!’ শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশ করে ‘দ্য ডেইলি ক্যাম্পাস’। পরে নিজের পরিচিতি হালনাগাদ করেছেন সাইফুর রহমান সোহাগ। ফেসবুকে এখন আর বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির পরিচয় বহন করছেন না তিনি। 

 ফেসবুকে নিজের রাজনৈতিক পরিচয় হালনাগাদের পর সাইফুর রহমান সোহাগ। 

 

ফেসবুকে নিজের রাজনৈতিক পরিচয় হালনাগাদের আগে সাইফুর রহমান সোহাগ।

গত ৩১ জুলাই রেজোয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রব্বানীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এর পরপরই আগের কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন নিজের ফেসবুক আইডিতে পদ সংশোধন করেন। কিন্তু গতকাল বুধবার এ নিয়ে  রিপোর্ট লেখা পর্যন্ত সাইফুর রহমান সোহাগ পদ সংশোধন করেননি। এ বিষয়ে জানতে সাইফুর রহমান সোহাগ বলেছিলেন, ‘এটা ভুলবশত হয়নি। আজকের (গতকাল) মধ্যেই ঠিক করে নেবো’। এবং তিনি তা সংশোধনও করেছেন।

মোবাইলে স্টারলিংক সেবা, খরচ কত
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটের সংকট ও প্রাতিষ্ঠানিক পরিপক্কতার প্রশ্ন: কুয়েটের অভি…
  • ১১ অক্টোবর ২০২৬
ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি
  • ১১ অক্টোবর ২০২৬