বানোয়াট সংবাদে বিভ্রান্ত হবেন না: প্রধানমন্ত্রীর দপ্তর

০২ আগস্ট ২০১৮, ০৮:২৩ PM

বিকৃত এবং বানোয়াট সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীসহ দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কুচক্রী মহল বিভিন্ন নিউজপোর্টালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন বিকৃত, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে।

দেশের বর্তমান পরিস্থিততে এই সব বানোয়াট সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা হচ্ছে। এই সব সংবাদের যার কোনো ভিত্তি নেই। এসব অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: শিক্ষিত বেকারদের স্বপ্নভঙ্গের …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদ…
  • ১১ অক্টোবর ২০২৬
পাওয়ার ব্যাংক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
  • ১১ অক্টোবর ২০২৬
ডাই-হার্ড পড়তাম, রাতে ৩-৪টা পর্যন্ত, সকালে ৮টা থেকে, খাওয়া…
  • ১১ অক্টোবর ২০২৬
আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকারের আইফেল স্কলারশি…
  • ১১ অক্টোবর ২০২৬