ছাত্রলীগের র্শীষ চার নেতাই ঢাবির আইন বিভাগের

কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাভাপতি-সাধারণ সম্পাদক

কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাভাপতি-সাধারণ সম্পাদক

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এবং একই সঙ্গে গুত্বপূর্ণ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর-দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাতে ছাত্রলীগের ‘সাংগঠনিক প্রধান’ ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা করেন।

এতে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের চারজনই ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী। তাছাড়া কেন্দ্রীয় সভাপতির চেয়ে সাধারণ সম্পাদক জেষ্ঠ্য (সিনিয়র) এবং ঢাবি শাখার সভাপতিও তার রানিংমেট সাধারণ সম্পাদকের কনিষ্ঠ (জুনিয়র)।

এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। আবার অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এ বিভাগের ছাত্র ছিলেন।

এর আগে কমিটির র্শীষ চারজনের তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের ছাত্র ছিলেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৬ ব্যাচের
রেজওয়ানুল হক চৌধুরী শোভন আর সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রাব্বানী। তিনি আইন বিভাগের ৩৫ ব্যাচের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে আইন বিভাগের ৩৭ ব্যাচের সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন আইন বিভাগের ৩৯ ব্যাচের সাদ্দাম হোসাইন।

ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফরিন নুসরান ফেসবুকে লিখেছেন, ‌‘অবশেষে বহুল প্রতিক্ষিত কমিটি! অনেক অনেক শুভ কামনা শোভন এবং রাব্বানী! ছোটভাই সাদ্দাম এবং সনজিৎকে... এত চমৎকার কমিটি হয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না; প্রগতিশীল আন্দোলনে সোচ্চার সকল সহযোদ্ধাদের জানাই অফুরান শুভেচ্ছা।’

দেব দুলাল গুহ নামে ঢাবির সাবেক এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ‘বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির মূল চারটি পদের চারটিই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত আইন অনুষদের ছাত্রদের দখলে! এ এক নতুন চমক, বিরল কম্বিনেশন! অভিনন্দন ও শুভকামনা।’

ঢাবির আইন বিভাগের ছাত্র সৌরভ আহসান ফেসবুকে লিখেছেন, ‘সবাই আইন বিভাগের। জ্বী, এটা বঙ্গবন্ধুর আইন বিভাগ! সবাই আমার বড়ভাই।’

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: শিক্ষিত বেকারদের স্বপ্নভঙ্গের …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদ…
  • ১১ অক্টোবর ২০২৬
পাওয়ার ব্যাংক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
  • ১১ অক্টোবর ২০২৬
ডাই-হার্ড পড়তাম, রাতে ৩-৪টা পর্যন্ত, সকালে ৮টা থেকে, খাওয়া…
  • ১১ অক্টোবর ২০২৬
আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকারের আইফেল স্কলারশি…
  • ১১ অক্টোবর ২০২৬