কক্সবাজারে ছাত্রদল নেতা খুন

২৯ জুন ২০১৮, ১০:৫৭ PM
এএইচএম তানভীর আহমেদ

এএইচএম তানভীর আহমেদ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে কক্সবাজারে এএইচএম তানভীর আহমেদ (২৬) নামে ছাত্রদল নেতা খুন হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে সদরের পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাচাঁমিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানভীর জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বলে জানা যায়। তিনি কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী এবং ওই এলাকার মোহাম্মদ সোলায়মানের ছেলে। 

জানা যায়, শুক্রবার দুপুরে বাঁচা মিয়ার ঘোনা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী ও বর্তমান কাউন্সিলার আশরাফুল হুদা সিদ্দিকি জামশেদ। এরপর তিনি সেখানে দক্ষিণ রুমালিয়াছড়া এলাকায় কুশলবিনিময় করেন। এ সময় ওই এলাকার একটি দোকানে বসা ছিলেন তানভীরসহ বেশ কয়েকজন যুবক।

জামশেদ দোকানটি অতিক্রম করে যাওয়ার সময় দীর্ঘদিন ভাঙা থাকা রাস্তার ইস্যু তুলে দোকানে বসা ওই যুবকরা জামশেদের নাম ধরে গালিগালাজ শুরু করেন। একইসঙ্গে আগামী ২৫ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনে উন্নয়নের অঙ্গীকারকারী প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলেন। তানভীর তখন ওই যুবকদের গালিগালাজ না করতে বলেন।

এ নিয়ে তারা তানভীরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা তানভীরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তানভীরকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খোন্দকার  বলেন, এলাকার সমস্যা ও নির্বাচনী প্রচারণা নিয়ে বাকবিতণ্ডায় এক শিক্ষার্থীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুনিদের ধরতে অভিযান চালাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগ: কলেজ
ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৯ এপ্রিল ২০২৬
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬