স্কুল অব দ্য নেশনের নতুন অধ্যক্ষ ড. মাসুদুর রহমান

০৩ আগস্ট ২০২২, ০৭:৩২ PM
 ড. মো. মাসুদুর রহমান

ড. মো. মাসুদুর রহমান © ফাইল ছবি

স্কুল অব দ্য নেশনে নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন ড. মো. মাসুদুর রহমান। রাজধানীর রামপুরার বনশ্রীর ই-ব্লকে অবস্থিত এই প্রতিষ্ঠানে সোমবার (১ আগস্ট) তিনি যোগদান করেন।

ড. মো. মাসুদুর রহমান এর আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ফেইথ ইন্টারন্যাশনাল স্কুল এবং স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন।

মাসুদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধীনে তার রচিত ‘রোল অব ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইন প্রোমোটিং ডেমোক্রেসি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য এম.ফিল. ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন: ঢাবি ছাত্রীকে মারধর, সন্দেহের তালিকায় দুই শিক্ষার্থী

এ ছাড়া একই অনুষদে ‘কসেস অ্যান্ড কনসিকোয়েন্সেস অব চাইল্ড লেবার ইন বাংলাদেশ: এস ইন-ডেপ্ত স্টাডি’ শিরোনামের থিসিসের জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

জমির বিরোধে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া, বিপাকে শিক্ষার…
  • ২৫ আগস্ট ২০২৬
রাতারাতি স্বাস্থ্যবান হওয়ার ভাইরাল ‘ম্যাক্সিং’ ট্রেন্ড কি আ…
  • ২৫ আগস্ট ২০২৬
বেরোবিতে প্রজ্ঞাপনের এক  মাস পরও যোগ দিতে পারেননি নতুন ট্রে…
  • ২৫ আগস্ট ২০২৬
বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্র…
  • ২৫ আগস্ট ২০২৬
‘বাংলাদেশ আগে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতে পারত’
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মসংস্থানের নতুন দুয়ার, সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কা…
  • ২৫ আগস্ট ২০২৬