বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন অধ্যাপক হারুন-অর রশিদ

২৩ জানুয়ারি ২০২২, ০৭:৩১ PM
অধ্যাপক ড. হারুন-অর রশিদ

অধ্যাপক ড. হারুন-অর রশিদ © সংগৃহীত

২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ১১ ক্যাটাগরিতে মোট ১৫ জন গুণী এবার এ পুরস্কার পাচ্ছেন। বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় এবার পুরস্কার পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু প্রফেসরিয়াল ফেলো ও বাংলাদেশ চেয়ার অধ্যাপক ড. হারুন-অর রশিদ।

বাকি ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ীরা হলেন- আসাদ মান্নান ও বিমল গুহ (কবিতা), ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী (কথাসাহিত্য), হোসেনউদ্দীন হোসেন (প্রবন্ধ/গবেষণা), আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী (অনুবাদ), সাধনা আহমেদ (নাটক), রফিকুর রশিদ (শিশু সাহিত্য), পান্না কায়সার (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা), শুভাগত চৌধুরী (বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান), সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ কাহিনি) এবং আমিনুর রহমান সুলতান (ফোকলোর)।

আজ রবিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অমর একুশে বইমেলা-২০২২ এর উদ্বোধন অনষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেবেন বলে জানায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: সারজিস
  • ২৫ আগস্ট ২০২৬
আলিম ভর্তির নীতিমালা প্রকাশ
  • ২৫ আগস্ট ২০২৬
মিউজিকসহ আর গান গাইবেন না জামায়াত নেতার ছেলে ঢাবি ছাত্র সাল…
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসার সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসার কর্মচারী নিহত
  • ২৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের আইসিটি ব্যবহারিক …
  • ২৫ আগস্ট ২০২৬