অধ্যাপক আনিসুজ্জামানের সম্মানী ভাতা ১ লাখ ২৮ হাজার

২৮ নভেম্বর ২০১৮, ১০:১৭ AM
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সম্মানী ভাতা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে প্রাপ্য বেতন-ভাতা বিবেচনায় তার সম্মানী ১ লাখ ২৮ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

জারিকৃত আদেশে বলা হয়, জাতীয় অধ্যাপকরা কোনও বেতন পান না, নির্ধারিত হারে সম্মানী পান। এ সম্মানীর পরিমাণ (৭৮ হাজার টাকা) বাড়ানোর আপাতত কোনও সুযোগ নেই। জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান আগে যেহেতেু ইমেরিটাস অধ্যাপক ছিলেন, সেহেতেু জাতীয় অধ্যাপক পদে নিয়োগ পাওয়ার পর তার আগের পদের সম্মানী ১ লাখ ২৮ হাজার ৯৪০ টাকা নিতে পারেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জাতীয় অধ্যাপকের সম্মানী ৭৮ হাজার টাকা। এই সম্মানী বৃদ্ধির কোনও সুযোগ না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ড. আনিসুজ্জামান যে পরিমাণ বেতন-ভাতা পেতেন সেই পরিমাণ সম্মানীর জন্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চায় শিক্ষা মন্ত্রণালয়। অর্থ বিভাগের অনুমতির পর তাকে জাতীয় অধ্যাপকের নির্ধারিত সম্মানী থেকে বাড়িয়ে আগের পদের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক) সমপরিমাণ সম্মানী নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, গত ১৯ জুন ড. আনিসুজ্জামানসহ তিনজনকে জাতীয় অধ্যাপক নিয়োগ করে সরকার। বাকি দুজন হলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ট্রাস্টি বোর্ডের সদস্য ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

বিশ্ববাজারে দাম কমল তেলের
  • ২৬ আগস্ট ২০২৬
আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ,…
  • ২৬ আগস্ট ২০২৬
সংসদে বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলের থাকছে না
  • ২৬ আগস্ট ২০২৬
জাবিপ্রবিতে আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান ও প্রধান বিচারপতি হিসেবে যেমন ছিল…
  • ২৬ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী
  • ২৬ আগস্ট ২০২৬