তৃতীয় দিনের মতো সচিবালয়ে চলছে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

২৬ মে ২০২৫, ১১:৩৬ AM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৪:১৪ PM
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ © টিডিসি ফটো

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী। আজ সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে সচিবালয়ের ভেতরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারী কর্মসূচিতে  উপস্থিত রয়েছেন।  

বিক্ষোভে ‘অবৈধ কালো আইন, মানি না মানবো না, আপস না সংগ্রাম, সংগ্রাম, জেগেছে রে জেগেছে কর্মচারী জেগেছে, সচিবালয়ের কর্মচারী এক হও লড়াই করো’ বলে নানা  স্লোগান দেন।

আরও পড়ুন: যবিপ্রবি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না বরখাস্ত শিক্ষক-কর্মকর্তারা

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ,  সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু ‘নিবর্তনমূলক ধারা’ সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। অধ্যাদেশের খসড়াটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনারও দাবি জানিয়েছেন তারা। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ মে)  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে  সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। শনিবার (২৪ মে) থেকে এ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগ: সচিবালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সং…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এখনও মেলেনি এসএসসির খাতা দেখার সম্মানী, পুনর্নিরীক্ষণের টাক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন ৫ অক্টোবর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
কেন ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৪৮ শিক্ষার্থী, ৩১ জনই ছাত্রী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মীনা বাজার নিয়োগ দেবে ১৫ ক্যাশিয়ার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now