বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস শুরু ৩ জুন

২৫ মে ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৭:৪০ PM
বিআরটিসির সংশ্লিষ্ট ডিপোতে শনিবার (২৪ মে) থেকে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে

বিআরটিসির সংশ্লিষ্ট ডিপোতে শনিবার (২৪ মে) থেকে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে © সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৩ জুন থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ঈদ স্পেশাল সার্ভিসের আয়োজন করেছে। ১৪ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।

শনিবার (২৪ মে) থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপোতে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিআরটিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সার্ভিসের আওতায় ঢাকার মতিঝিল, জোয়ারাসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী বাস ডিপো থেকে বিভিন্ন রুটের টিকিট সংগ্রহ করা যাবে। এ ছাড়া, নারায়ণগঞ্জ (চাষাঢ়া), গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, বগুড়া, সোনাপুর, পাবনা, টুঙ্গিপাড়ার বাস ডিপো থেকেও বিভিন্ন রুটের টিকিট কেনা যাবে।

আরও পড়ুন: ৬ মাস ধরে বেতন পান না ৬৩ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা

বাস রিজার্ভের জন্য বিআরটিসির প্রধান কার্যালয়ের টেলিফোন: ০২৪১০৫৩০৪২ অথবা মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬