ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

১৬ মে ২০২৫, ১০:১৮ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ০১:১০ PM
বাসের সারি

বাসের সারি © সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার টিকিট এই অগ্রিম বিক্রি করবেন বাস মালিকরা। আজ শুক্রবার (১৬ মে) থেকে ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি।

এর আগে বুধবার (১৪ মে) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

তিনি বলেন, আগামী ১৬ মে শুক্রবার থেকে বাস মালিকরা অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন থেকে যাত্রীরা একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহন এবার সব টিকিট অনলাইনে বিক্রি করবে। ফলে যাত্রীরা বাসের কাউন্টার ও অনলাইন–উভয় মাধ্যমেই টিকিট পাবেন।

ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব মালিককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এসি বাসের ভাড়া নিয়ে তিনি বলেন, ‘গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যেহেতু সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয় না, ফলে মালিকরা তাদের গাড়ি কতটা বিলাসবহুল সেই অনুযায়ী একটা ভাড়া নির্ধারণ করেন।

মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬