সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেয়ার—প্রধান উপদেষ্টাকে তুহিন মালিক

২৪ মে ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৬:৪৯ PM
ড. মুহাম্মদ ইউনূস ও ড. তুহিন মালিক

ড. মুহাম্মদ ইউনূস ও ড. তুহিন মালিক © টিডিসি সম্পাদিত

আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ড. তুহিন মালিক বলেছেন, এখন প্রধান উপদেষ্টার (ড. মুহাম্মদ ইউনূস) সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেয়ার। আজ শনিবার (২৪ মে) সকালে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে তুহিন মালিক লেখেন, ‘প্রধান উপদেষ্টা, আপনার উদ্দেশ্যে বলেছিলাম, আপনি বৈশ্বিক পরিমণ্ডলের খেলোয়াড়। কিন্তু দেশীয় ম্যাচ খেলার জন্য কতটা অভিজ্ঞ? আপনি এনজিও পথিকৃৎ। আপনি সবকিছু এনজিও-এর চোখে কিংবা পশ্চিমার চোখে দেখলে দেশের মাঠের খেলায় হেরে যাবেন। নিশ্চিত।’

আরও পড়ুন: ড. ইউনূসের পদত্যাগ: সবার চোখ আজকের বৈঠকে

তুহিন মালিক আরও লেখেন, ‘বলেছিলাম সঠিক এজেন্ডায় থাকুন। রাউন্ড দা উইকেট বল করুন। আমরা আপনাকে কোনোভাবেই হারাতে চাই না। প্রধান উপদেষ্টা, এখন সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেয়ার। 

পোস্টে তিনি প্রধান উপদেষ্টাকে কিছু সিদ্ধান্ত নেওয়ার আহবান জানিয়েছেন। সেগুলো হলো- গাছের মরা ও পোকায় ধরা পাতাগুলোকে ছেঁটে ফেলুন; সর্বদলীয় জাতীয় কনভেনশন ডাকুন এবং দ্রুত সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট দিন-তারিখ ঘোষণা করুন। এটি করতে পারলে জাতি আপনাকে চিরকাল শ্রদ্ধার সাথে মনে রাখবে।

 

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬