জুলাই যোদ্ধাদের সঙ্গে পঙ্গু হাসপাতাল কর্মীদের মারামারি

১০ মার্চ ২০২৫, ০৩:১৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫২ PM
পঙ্গু হাসপাতালের কর্মীদের সঙ্গে জুলাই যোদ্ধাদের মারামারি ঘটনা ঘটেছে

পঙ্গু হাসপাতালের কর্মীদের সঙ্গে জুলাই যোদ্ধাদের মারামারি ঘটনা ঘটেছে © সৌজন্যেপ্রাপ্ত

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) সেখানকার কর্মীদের সঙ্গে মারামারিতে জড়িয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে বলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান। তিনি বলেন, ভর্তি ছাত্রদের সাথে স্টাফদের গন্ডগোল হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানে অবস্থান করছেন।

হাসপাতালটির এক কর্মী বলেন, বেশ কিছুদিন ধরেই এই হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলে আসছে। এর মধ্যে রবিবার রাতে ব্লাড ব্যাংকের কর্মী রফিককে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে রোববার হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন কর্মীরা। এর মধ্যে তাদের ওপর ‘হামলার’ ঘটে বলে দাবি করেন ওই কর্মী।

 

শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
  • ১৮ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৮ জুন ২০২৬
গল্পটা এখনো শেষ হয়ে যায়নি: রোনালদো
  • ১৮ জুন ২০২৬
ক্যারিয়ারেরসেরা ক্লাব মৌসুম শেষে জাতীয় দলের জার্সিতে নীরব ব…
  • ১৮ জুন ২০২৬
রোনালদোকে একহাত নিলেন বিশ্বকাপজয়ী ফরাসি কিংবদন্তি
  • ১৮ জুন ২০২৬
কাতার বিশ্বকাপের ‘প্রতিশোধ’ নিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
  • ১৮ জুন ২০২৬