এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন সলিমুল্লাহ খানসহ ১০ জন

২৩ জানুয়ারি ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
বাংলা একাডেমি

বাংলা একাডেমি © ফাইল ফটো

এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ১০ জনের নাম ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ২০২৪ সালের পুরস্কারের জন্য এ তালিকা প্রকাশ করা হয়। এবার ১০ বিভাগে ১০ জনকে এ পুরস্কার দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রতি বছর বাংলা সাহিত্যের ১১টি শাখায় এ পুরস্কার প্রদান করা হতো। প্রতিটি পুরস্কারের মূল্যমান তিন লাখ টাকা। তবে এবার ১০টি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়। বাদ পড়েছে বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায়।

রীতি অনুযায়ী, প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ পুরস্কার প্রদান করেন।

এবার পুরস্কার প্রাপ্তরা হলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, নারী আটক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাঠে কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্তরা: গোল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে হারিয়ে ফেসবুকে কুবি শিক্ষিকার আবেগঘন পোস্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে স্কালোনির বিশেষ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি, পাবেন যারা
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬