শেখ হাসিনার ৭৮তম জন্মদিন আজ, নেই কোনো আয়োজন

২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা © ফাইল ফটো

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৮তম জন্মদিন। ১৯৪৭ সালের এইদিনে গোপালগঞ্জের মধুমতী নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বিগত বছরগুলোয় আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বড় আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন করত। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে এসেছে তার জন্মদিন।

সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিনে তার দল আওয়ামী লীগ বা এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো কোনো অনুষ্ঠান আয়োজন করেনি। তবে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দিয়ে শেখ হাসিনার জন্মদিন পালন করতে দলটির নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। 

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সরকার পতনের পর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতাসীন

হওয়ার পর থেকে প্রতিবছর সারাদেশে জাঁকজমকভাবে শেখ হাসিনার জন্মদিন পালন করত দলটির নেতাকর্মীরা। এমনকি সরকারের কোনো কোনো দপ্তরেও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হতো।

কিন্তু এবার শেখ হাসিনার জন্মদিন পালন করতে কোনো অনুষ্ঠান নেই। সরকার পতনের পর এখন চরম বিপর্যস্ত অবস্থায় আছে দলটি। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন দলটির সব পর্যায়ের নেতাকর্মীরা।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close