নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত ১০০

২৪ এপ্রিল ২০২২, ০৯:৩৯ AM
তেল শোধনাগারে বিস্ফোরণ

তেল শোধনাগারে বিস্ফোরণ © সংগৃহীত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের রিভার্স রাজ্যে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি পরিবেশবাদী গ্রুপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রিভারস প্রদেশের পেট্রোলিয়াম সম্পদবিষয়ক কমিশনার গুডলাক ওপিয়াহ বলেছেন, ‌প্রদেশের একটি অবৈধ তেল শোধনাগার স্থাপনায় আগুন ছড়িয়ে পড়েছে। এতে ১০০ জনের বেশি মানুষ মারা গেছেন। পুড়ে যাওয়ায় তাদের অনেকের পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।

চরম বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে নাইজারিয়ায় অবৈধ তেল পরিশোধন আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। তবে মাঝে মাঝেই এসব অবৈধ শোধনাগারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির প্রধান প্রধান বিভিন্ন তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরির পর সেগুলো অবৈধ স্থাপনায় পরিশোধন করা হয়।

আরও পড়ুন: নাহিদকে রামদা দিয়ে কুপিয়েছে ঢাকা কলেজের ছাত্র

বিপজ্জনক এ প্রক্রিয়ায় তেল শোধন করার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রায়শই। এরই মধ্যে এটি একটি কৃষিজ অঞ্চলকে দূষিত করেছে। ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, বেআইনিভাবে জ্বালানি কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও বিস্ফোরণে পুড়ে গেছে।

চোরাকারবারী অবৈধ এই তেল শোধন প্রক্রিয়ার ফেলে দেশটির একটি অঞ্চল ভয়াবহ দূষণের শিকার হয়েছে। ইতোমধ্যে ওই এলাকার কৃষিজমি, নদীনালা এবং এবং উপহ্রদও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950