প্রথমবারের মতো চেয়ারপারসন কার্যালয়ে তারেক রহমান

২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ PM
প্রথমবারের মতো চেয়ারপারসন কার্যালয়ে তারেক রহমান

প্রথমবারের মতো চেয়ারপারসন কার্যালয়ে তারেক রহমান © সংগৃহীত

প্রথমবারের মতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যাচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘ নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর ওইদিন রাজধানীর তিনশ ফিট এলাকা লাখো মানুষের উপস্থিতিতে সংবর্ধিত হন এবং এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যান।

পরদিন তিনি শেরেবাংলা নগরে পিতা ও বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জিয়ারত ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের চত্তরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার আঙ্গিনায় সদ্য শহীদ জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে নিজে ও তার কন্যা জায়মা রহমানের ভোটার হওয়ার এবং জাতীয় পরিচয় পত্র এনআইডি সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করেন। রাজধানীর ধানমন্ডিতে শ্বশুর বাড়ি ‘মাহবুব ভবনে’ যান।

এরপর আজ রবিবার প্রথমবারের মত গুলশান চেয়ারপারসনে অফিসে বসতে যাচ্ছেন তিনি। ২০০৮ সালে জাতীয় নির্বাচনের প্রচার শুরু হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় হিসেবে গুলশানের ৮৬ নম্বর বাড়িটি নেয় বিএনপি।

ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬