ইউক্রেন অভিযানের শুরুতেই কেন চেরনোবিল দখল করল রাশিয়া

২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৭ AM
চেরোনবিল

চেরোনবিল © সংগৃহীত

নেই সেনা, জনবসতিও, তবু ইউক্রেন অভিযানে কেন সবার আগে চেরনোবিল দখল করল রাশিয়া? প্রশ্নটা থেকেই যায়। চেরনোবিলের মতো একটা বিপজ্জনক এবং নিষ্ক্রিয় জায়গা শুরুতেই বেছে নেয়ার কারন হলো ভৌগোলিক অবস্থান।

ইউক্রেনের রাজধানী কিভ থেকে ১০৮ কিলোমিটার দূরে চেরনোবিল। এখানেই পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল ১৯৮৬ সালে। যার জেরে ইউক্রেন এবং প্রতিবেশী দেশ বেলারুশেও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। সেই তেজস্ক্রিয়তার সরাসরি এবং পরোক্ষ প্রভাবে মৃত্যু হয়েছিল কয়েক হাজার মানুষের। যা বিশ্বে সবচেয়ে কুখ্যাত ঘটনা হিসেবে এখনও পরিচিত।

আরও পড়ুন: ইউক্রেনের তরুণীদের দিকে ‘নজর’ দিয়েছে রুশ সেনারা

সেই ঘটনার পর চার দশকের বেশি সময় কেটে গিয়েছে। চেরনোবিলে তেজস্ক্রিয়তার মাত্রা খানিক কমলেও পরমাণু কেন্দ্রটি নিষ্ক্রিয় অবস্থাতেই পড়ে রয়েছে। তবে এখনও মাইলের পর মাইল এলাকা বিপজ্জনক বলেই চিহ্নিত। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যখন টানাপড়েন বাড়তে শুরু করেছিল, যখন ইউক্রেনে রাশিয়ার হামলা অবশ্যম্ভাবী হয়ে উঠছিল, তখন থেকেই চেরনোবিলকে নিজেদের কব্জায় নেওয়ার লক্ষ্য স্থির করেছিল রাশিয়া।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে ঢুকতে গেলে চেরনোবিলকে কব্জা করাই ছিল তাদের কাছে সহজ রাস্তা। কেননা, চেরনোবিল থেকে বেলারুশের দূরত্ব বেশি নয়। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে গেলে চেরনোবিলকে আগে কব্জা করা প্রয়োজন ছিল। কারণ রাশিয়া চাইছিল দ্রুত হামলা। আর সেটার জন্য বেলারুশ থেকে কম দূরত্বের রাস্তা চেরনোবিল। রাশিয়ার শরিক দেশ বেলারুশ। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার ঝামেলা শুরু হওয়ার পর থেকেই বেলারুশে রুশ সেনাদের মোতায়েন করা হচ্ছিল। যাতে যুদ্ধ লাগলেই সেখান থেকে প্রথমে চেরনোবিল কব্জা করা যায়। এবং সেখান থেকে কিভ দখল করা শুধু সময়ের অপেক্ষা। সেই পরিকল্পনা করেই এগিয়েছে রাশিয়া। চেরনোবিল দখল করেছে। ইতিমধ্যেই কিভের আশপাশে পৌঁছে গিয়েছে রুশ সেনারা।

সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
ইরাকের জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
  • ২৯ মার্চ ২০২৬
‘পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’, মন্ত্রীর বক্তব্যের প্…
  • ২৯ মার্চ ২০২৬
নেপালের শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ছাত্রসংগঠন নিষিদ্ধ করে ‘…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো আসিফ মাহমুদের মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence