পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

২৫ আগস্ট ২০২১, ১২:০৮ AM
পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু © সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে খেলতে গিয়ে লেকের পানিতে ডুবে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ভাসানচরের চেয়ারম্যানের দীঘিতে (লেক) এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ৪ নম্বর ক্লাস্টারের বি ৯ নম্বর রুমের বাসিন্দা দলিলুর রহমানের দুই ছেলে মো. আনিসুর রহমান আনাস (৬) ও মো. জামাল হোসেন এবং একই ক্লাস্টারের বি ১১ নম্বর রুমের বাসিন্দা আব্দুর সবুরের মেয়ে মোছা. হাফসা (৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে ৫৪ নম্বর ক্লাস্টারের দলিলুর রহমানের দুই ছেলে আনাস ও জামাল এবং আবদুর সবুরের দুই ছেলে হাফসা ও জুনায়েদ একসঙ্গে খেলতে বাইরে যায়। পরে বেলা ১১টার দিকে আনাস, জামাল ও হাফসা চেয়ারম্যান দীঘির লেকের পানিতে পড়ে গেলে জুনায়েদ (৬) দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী ক্লাস্টারের রোহিঙ্গাদের জানায়।

স্থানীয় রোহিঙ্গারা জানান, হাফসার বড় ভাই মো. জুনায়েদসহ চার শিশু সকাল সাড়ে ৯টার দিকে ভাসানচর থানা থেকে দুই কিলোমিটার উত্তর পূর্বদিকের আশ্রয়ণ প্রকল্প-৩ এর চেয়ারম্যান দীঘিতে নেমে খেলছিল। খেলতে খেলতে জুনায়েদ ছাড়া বাকি তিনজন পানিতে ডুবে যায়। পরে জুনায়েদ দৌড়ে এসে নিকটবর্তী ক্লাস্টারের রোহিঙ্গাদের জানালে তারা গিয়ে হাফসা, আনাস ও জামালকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের নিয়ে যান। এসময় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অফিস সহকারীর গাফিলতিতে এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ৮ শিক্…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে ইরান বাদ পড়ায় ফিফার বিরুদ্ধে মামলা, ১২ হাজার কোটি…
  • ০৩ জুলাই ২০২৬
এইচএসসিতে স্কাউট-বিএনসিসি মোতায়েনের নির্দেশ, বসানো হচ্ছে শে…
  • ০৩ জুলাই ২০২৬
মারধর ঠেকাতে গিয়ে ঘুষিতে প্রাণ গেল গ্রিল মিস্ত্রির, অভিযুক্…
  • ০৩ জুলাই ২০২৬
ইমাম রেজার মাজারের লাল পতাকা খামেনির কফিনে, শেষ বিদায়ের প্র…
  • ০৩ জুলাই ২০২৬
‘আমাদের কাটছাঁট করে ১৫ হাজার হচ্ছে, আর তাদেরটা ১ লাখ ৪০ থেক…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence