অর্থমন্ত্রী ও ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিল তালেবান

২৪ আগস্ট ২০২১, ০৫:২০ PM
গত ১৬ আগস্ট আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দুই তালেবান সদস্য

গত ১৬ আগস্ট আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দুই তালেবান সদস্য © সংগৃহীত

আফগানিস্তানে সরকারগঠন শুরু করল তালেবান। এবার নতুন অর্থমন্ত্রী, গোয়েন্দাপ্রধান ও ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে তালেবান। দেশটির বেসরকারি সংবাদমাধ্যম পাঝওক-এর বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তালেবান নেতা গুল আগা অর্থমন্ত্রী হতে পারেন আর ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন সদর ইবরাহিম। আর গোয়েন্দাপ্রধান হতে পারেন তালেবান নেতা নাজিবুল্লাহ।

আফগানিস্তানের কাবুলের প্রাদেশিক গভর্নর হিসেবে দায়িত্ব পেতে পারেন মোল্লাহ শিরিন এবং রাজধানী শহর কাবুলের মেয়র হতে পারেন হামদুল্লাহ নোমানি।

এর আগে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছিলেন, তারা গণতান্ত্রিক নয় শরিয়াভিত্তিক রাষ্ট্রপদ্ধতিতে সরকার গঠন করে দেশ চালাবেন।

‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬