কোয়ারেন্টিনে কোরআন পড়ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

০৭ অক্টোবর ২০২০, ১০:৪২ PM
কোয়ারেন্টিনে কোরআন পড়ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন

কোয়ারেন্টিনে কোরআন পড়ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন © সংগৃহীত

করোনা পজিটিভ এক মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর থেকে ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। কোয়ারেন্টিনের সময়গুলো কোরআন তেলাওয়াত করে কাটাচ্ছেন তিনি। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের কোরআনের তেলাওয়াতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে মহিউদ্দিন ও তাঁর পাশে থাকা স্ত্রীকে পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। এ সময় মহিউদ্দিন সুরা ওয়াকিআহ পাঠ করছিলেন।

কাতারের রাষ্ট্রদূত ফাহাদ কাফুদ টুইটারে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন স্ত্রীর সঙ্গে পবিত্র কোরআনের সুরা ওয়াকিআহ তেলাওয়াত করছেন।’

মহিউদ্দিন জানান, সব পরীক্ষায় করোনা নেগেটিভ থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতে তিনি সেল্ফ কোয়ারেন্টিনে থাকবেন।’ কোয়ারেন্টিনে থেকেও ঘর থেকে সব কাজ করেন এবং ভিডিওতে সব মিটিংয়ে সংযুক্ত থাকেন।

তিনি বলেন বলেন, গত এপ্রিল মাস থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রতি দুই সপ্তাহ পর পর করোনা পরীক্ষা করছি এবং সব পরীক্ষায় আমার করোনা নেগেটিভ আসে। গত সপ্তাহের তিন দিন তিন বার কোভিড পরীক্ষা করি এবং তখনও নেগেটিভ আসে।

এর আগে গত শনিবার মন্ত্রী পরিষদের করোনা বিষয় এক বৈঠকে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন সভাপতিত্ব করেন। বৈঠকে ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী জুলফিকার মাহমুদ আল বাকরি উপস্থিত ছিলেন। গতকাল সোমবার জুলফিকার মাহমুদের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। বৈঠকে উপস্থিত সবার করোনা পরীক্ষা করা হয় এবং সবাইকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence