নভেম্বরেই টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন সাকিব

০৬ অক্টোবর ২০২০, ০৭:৩৫ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে সাকিব আল হাসানের। সে লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই বিশ্বসেরা অলরাউন্ডারকে মাঠে নামানোর ইচ্ছা ছিলো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। তবে আজ হঠাৎ করেই বিসিবি বস জানালেন আগামী নভেম্বরে পাঁচ দলকে নিয়ে হতে যাওয়া টি টুয়েন্টি দিয়েই মাঠে ফিরছেন সাকিব।

বিসিবি সভাপতি পাপন বলেন, ‘অবশ্যই এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব।’ তবে পাপন এখও নিশ্চিত নন পাঁচ দলের ওই টি-টোয়েন্টি টুর্নামেন্ট করপোরেট লিগ নাকি বিসিবি লিগ। পাপন বলেন, ‘পাঁচ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি। এটা কি করপোরেট লিগ হবে নাকি গত বিপিএলের মতো বিসিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে, এটা আমি বলতে পারছি না। বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি।’

কথাবার্তা চলছে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে- এটা জানিয়ে পাপন বলেন, ‘তিনটা করপোরেট হাউজের সঙ্গে কথা হচ্ছে। তারা কোনো না কোনোভাবে বোর্ডের সাথে জড়িত। তারা রাজি। এমনও হতে পারে, বোর্ড এবং করপোরেট হাউজগুলোকে নিয়ে একটা টুর্নামেন্ট হবে।’

বিসিবি সভাপতি জানিয়েছেন, পাঁচ দলকে নিয়ে টুর্নামেন্ট শুরু হবে মধ্য নভেম্বরে। বিদেশি ক্রিকেটারও খেলতে পারে সেখানে। প্রতিটি দলে ১৫ জন করে ৭৫ জন খেলোয়াড়কে খেলার সুযোগ করে দিতে পারি। বিদেশি নেব কি নেব না পরে বসে ঠিক করবো।

বিসিবি সভাপতি জানান, এই পাঁচ দলের টুর্নামেন্টে খেলবেন সাকিব এবং এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফেরা হবে তার।

পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬