পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

২৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৬ PM
মোস্তফা আদিব

মোস্তফা আদিব © ফাইল ফটো

দায়িত্ব নেয়ার মাত্র ২৬ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী মোস্তফা আদিব। শনিবার (২৬ সেপ্টেম্বর) পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এর আগে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দেশটির শীর্ষস্থানীয় এই কূটনীতিক। লেবাননের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছিলেন তিনি।

দেশটির একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে নিরপেক্ষ মন্ত্রীপরিষদ গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্যই পদত্যাগের ঘোষণা দিয়েছেন আদিব।

নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে আদিব জানিয়েছেন, নতুন মন্ত্রিসভা গঠন থেকে নিজেকে সরিয়ে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এক টাকার মাস্টার-খেলায় উৎসাহ…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬