ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত, ক্যাডেটসহ নিহত ২২

২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৩০ AM
বিমান বিধ্বস্ত

বিমান বিধ্বস্ত © ফাইল ফটো

ইউক্রেনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বিমানবাহিনীর ক্যাডেটসহ ২২ জন নিহত হয়েছেন। ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, বিমানটিতে মোট ২৭ জন আরোহী ছিলেন। খারকিভ এয়ার ফোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়ে বিমানটি চলছিলো।

গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে এটি বিধ্বস্ত হয়। 

এনটোনভ-২৬ মডেলে ওই বিমানটি খারকিভ এয়ার ফোর্স ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ দিচ্ছিল। অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়।

খবর পেয়ে ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।বাকি ৩ জনের খোঁজ পাওয়া যায়নি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এক টাকার মাস্টার-খেলায় উৎসাহ…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬