হেগে হারল ভারত, জরিমানাও গুণতে হবে

২৫ সেপ্টেম্বর ২০২০, ১০:০৬ PM
মুঠোফোন হাতে এক ব্যক্তি

মুঠোফোন হাতে এক ব্যক্তি © প্রতীকী ছবি

কর দাবির মামলায় ভোডাফোনের কাছে আন্তর্জাতিক আদালতে হেরে গেছে ভারত। শুধু তাই নয় ভারতকে দিতে হবে ৫৫ লাখ টাকা জরিমানা।

রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন ট্রাইবুনাল নেদারল্যান্ডসের কোম্পানিটির পক্ষে রায় দেয়। সুদ ও জরিমানাসহ যে কর দায় ভোডাফোনের ওপর ভারতের সরকার আরোপ করেছে, তা নেদারল্যান্ড ও ভারতের মধ্যে একটি আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন।

একটি সূত্র জানিয়েছে, সুদ ও জরিমানাসহ ২০০ কোটি ডলারের কর এবং আরও ১৮৯ কোটি ডলার ভোডাফোনের কাছে দাবি করেছিল ভারত।

প্রায় ছয় বছর পর এই মামলার রায় দিল আন্তর্জাতিক আদালত। ইন্টারন্যাশলান আর্বিট্রেশন ট্রাইবুনালে যাওয়ার আগে ২০১২ সালে ভোডাফোনের পক্ষে রায় দিলেও পরবর্তীতে আইন পরিবর্তন করে পুরনো চুক্তির উপরেও করারোপের বিধান করে দেশটি।

প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় ‘এক টাকার মাস্টার’সহ যে ৭ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬