আরব লীগের দায়িত্ব নেবে না ফিলিস্তিন

২৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৪ PM
আরব লীগের পতাকা

আরব লীগের পতাকা © টিডিসি ফটো

ইসরাইলের সাথে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদে আরব লীগের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ না করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন।

এর আগে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের নিন্দা করতে আরব লীগের বৈঠকে একটি প্রস্তাব তোলে ফিলিস্তিন; কিন্তু সে প্রস্তাব গ্রহণ করা হয়নি। এর পরেই এমন সিদ্ধান্ত নেয় দেশটি।

গতকাল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের পররাষ্ট্র ও অভিবাসীবিষয়ক মন্ত্রী রিয়াদ আল মালিকি বলেন, সর্বশেষ ঘটনাবলির প্রেক্ষাপটে ফিলিস্তিন রাষ্ট্র আরব লিগের পর্যায়ক্রমিক সভাপতির পদ প্রত্যাখ্যান করছে। [সূত্র: আলজাজিরা]

বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬