বাবা হচ্ছেন মিরাজ

২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:২৩ AM
মেহেদী হাসান মিরাজ ও রাবেয়া আক্তার প্রীতি

মেহেদী হাসান মিরাজ ও রাবেয়া আক্তার প্রীতি © ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটির আবেদন করেছিলেন। শ্রীলংকা সফরের প্রস্তুতির মাঝেই তার ছুটি নেয়া নিয়ে অবাক করেছিল অনেকেই। তবে এবার জানা গেছে ছুটি চাওয়ার আসল কারণ। বাবা হতে চলেছেন মেহেদী হাসান মিরাজ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি চেয়েছেন মিরাজ।

জানা গেছে, গত বছরের মার্চ মাসে নিউজিল্যান্ড সফর থেকে এসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মিরাজ। খুলনার মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে দীর্ঘ ৬ বছর প্রেমের পর বিয়ে করেন তিনি। ঢাকঢোল না বাজিয়ে অনেকটা ঘরোয়া পরিবেশেই হঠাৎ করে শুভকাজ সম্পন্ন করেছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার। প্রায় দেড় বছর পর এলো সুসংবাদ।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটির আবেদন করেন মিরাজ। এদিকে দীর্ঘদিন পর মাঠের অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা। ফলে এই অবস্থায় মিরাজকে প্রাথমিকভাবে ছুটি দেয়নি বিসিবি। সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় বিসিবি সরাসরি কিছু বলেনি। ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড় হওয়ার কারণে অনুমতি ছাড়া ছুটিও কাটাতে পারবেন না তিনি।

সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই মিরাজ ও প্রীতির ঘর আলো করে নতুন অতিথির আসার কথা। শ্রীলংকা সফরের স্কোয়াডে থাকলে হয়তো সেই সময়ে স্ত্রীর পাশে থাকতে পারবেন না মিরাজ।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close