৫০০ শয্যায় উন্নীত হচ্ছে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল

২২ সেপ্টেম্বর ২০২০, ০১:২৫ PM

© ফাইল ফটো

স্বাস্থ্য মন্ত্রণালয় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণের প্রশাসনিক অনুমোদন দিয়েছে।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগমের সই করা একটি চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।

চিঠিতে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে এ সংক্রান্ত বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়মকানুন পালন সাপেক্ষে সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়ার কথা বলা হয়।

এতে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিদ্যমান অবকাঠামো ২৫০ শয্যা বিশিষ্ট ৫ম তলা ভবনে আরও ২৫০ শয্যা ভার্টিক্যাল এক্সটেনশনের কথা জানানো হয়।

ট্যাগ: মেডিকেল
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় ‘এক টাকার মাস্টার’সহ যে ৭ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬