রাজধানীর কারওয়ানবাজারে প্রবাসীদের সড়ক অবরোধ

২২ সেপ্টেম্বর ২০২০, ১১:০৫ AM

© ফাইল ফটো

ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা সৌদি আরবের টিকিটের দাবিতে কারওয়ানবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সড়ক অবরোধ করেন তারা।

বাংলাদেশ বিমান সৌদি আরবে পুনরায় ফ্লাইট চালানোর অনুমতি না পাওয়ায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ থেকে ফ্লাইট চালানোও বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফরে সোমবার সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকেট কিনতে গিয়ে তা না পেয়ে সোনারগাঁও হোটেলের সামনে সড়ক অবরোধ করে সৌদি প্রবাসী বাংলাদেশিরা।

গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মতিঝিলে বিক্ষোভের পর জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেও বিক্ষোভ করেন তারা।

বিমানের কারণে সৌদি আরবের এয়ারলাইন্সগুলোর চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকে পড়েছেন বলে অভিযোগ করেছেন। নভেল করোনাভাইরাস মহামারির মধ্যে সৌদি আরবের অনুমতি না মেলায় এখনও সে দেশে ফ্লাইট পুনরায় চালু করতে পারেনি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।

এর জবাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোববার সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সকেও ঢাকা থেকে ফ্লাইট চালানোর অনুমতি বাতিল করে। এই ঘটনায় সৌদি আরবে সরাসরি যাওয়া বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারানোর আশঙ্কায় ছুটিতে আসা বাংলাদেশিরা বিক্ষোভ করেন।

এ ব্যাপারে বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোবাব্বির হোসেন সোমবার গণমাধ্যমকে বলেন, সৌদি আরবে ‘ল্যান্ডিং পারমিশন’ এখনও পাওয়া যায়নি বলে তারা টিকেট ছাড়তে পারছেন না। ল্যান্ডিং পারমিশন প্রাপ্তির সাথে সাথেই ফ্লাইট ঘোষণা করা হবে এবং যাত্রীসহ সংশ্লিষ্ট সকলে অবহিত করা হবে।

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬