করোনা ধাক্কায় ভারতে বিক্রির পথে হাজারো স্কুল

১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৯ PM

© ফাইল ফটো

অর্থ সংকটের কারণে ভারতে হাজারের বেশি বেসরকারি স্কুল বিক্রি হওয়ার পথে। স্কুলগুলো রক্ষা করতে গেলে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন। সম্প্রতি একটি সমীক্ষায় ভয়াবহ এই চিত্র ফুটে উঠেছে। সমীক্ষাটি করেছেশিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত ‘সেরেস্ট্রা ভেনচারস’ নামে একটি সংস্থা।

সেরেস্ট্রা-র সমীক্ষা অনুযায়ী, মহামারীর কারেণ ভারতের সকল স্কুল এখন বন্ধ। স্কুলের খরচ চালিয়ে শিক্ষকদের বেতন মেটাতে অনেক বেসরকারি স্কুল হিমশিম খাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, অভিভাবকরাও ঠিক মতো স্কুলের ফি দিতে পারছেন না।

এই পরিস্থিতিতে স্কুলগুলোকে রক্ষা করতে মালিকদের অনেকেই অতিরিক্ত ব্যয়ভার বহন করতে হচ্ছে। তাই অনেক স্কুলের মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ওই সমীক্ষাতে দেখা যায়, দেশটির ৮০ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি বিনিয়োগে চলে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক ফি ন্যূনতম ৫০ হাজার টাকা। সেরেস্ট্রা-র পক্ষ থেকে বিশাল গোয়েল বলেন, “করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনেক রাজ্য সরকার বেসরকারি স্কুলগুলোর ফি বেঁধে দিয়েছে। ফলে সেখানেও একটা সমস্যা তৈরি হয়েছে।”

তার কথায়, স্কুলের সামগ্রিক খরচ এবং শিক্ষক-শিক্ষিকাদের বেতন মেটাতে একটা বিশাল অঙ্কের টাকার প্রয়োজন। কিন্তু বর্তমানে স্কুলগুলো বন্ধ থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বেতন দিতে না পেরে কোনও কোনও স্কুল শিক্ষক ছাঁটাই করছে, কোথাও আবার শিক্ষকদের বেতন কেটে নেওয়া হচ্ছে।

তিনি জানান,  এমন পরিস্থিতিতে অতিরিক্ত ব্যয়ভার বহন করতে না পেরে অনেক স্কুল মালিক বিক্রির পথে হাঁটছেন বলে দাবি গোয়েলের। সেরেস্ট্রা-র সমীক্ষায় আরও বলা হয়েছে, কর্নাটক-মহারাষ্ট্র-তেলঙ্গানায় এমন ২০-২৫টি স্কুল রয়েছে যেগুলো মালিকানা হস্তান্তরের জন্য ক্রেতা খুঁজছেন।

সূত্র: আনন্দবাজার

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence