করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখ ছাড়াল

১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৮ AM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) বিশ্বে মৃতের সংখ্যা ৯ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে। বৈশ্বিক সংক্রমণও পেরিয়ে গেছে ৩ কোটির গণ্ডি। ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৫০ হাজার ৫৫৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লাখ ৫১ হাজার ৫৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ২০ লাখ ৪১ হাজার ৩১৪ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত ৬৮ লাখ সাড়ে ৪৭ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ২ হাজারের বেশি মানুষ।

সংক্রমণে দ্বিতীয় আর মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৫২ লাখ ১২ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ৮৪ হাজার ৪০৪ জন।

মৃত্যুতে দ্বিতীয় আর সংক্রমণে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৫৭ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।

আম-জাম যখন ধরবে, আমি খাব, আমাকে পাঠাবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর উপর হামলা
  • ১৪ এপ্রিল ২০২৬
মেট্রোরেলের পিলারে তারেক রহমানের গ্রাফিতি
  • ১৪ এপ্রিল ২০২৬
জমি নিয়ে দ্বন্দ্ব হলেই দেন মামলা, বাবা-ছেলের কাণ্ডে হয়রানিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষাম…
  • ১৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩১, আবেদন শেষ…
  • ১৪ এপ্রিল ২০২৬