পদত্যাগ করছেন লিবিয়ার প্রধানমন্ত্রী

১৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৩ PM
লিবিয়ার প্রধানমন্ত্রী ফায়েজ আল সারাজ

লিবিয়ার প্রধানমন্ত্রী ফায়েজ আল সারাজ © সংগৃহীত

লিবিয়ার প্রধানমন্ত্রী ফায়েজ আল সারাজ পদত্যাগ করছেন। পূর্বাঞ্চলীয় সরকারের পদত্যাগের কয়েক দিন পরই এ ঘোষণা দিলেন তিনি। বুধবার এক টিভি ভাষণে ফায়েজ আল সারাজ জানান, অক্টোবরের শেষের দিকে পদত্যাগ করতে চান তিনি।

সারাজ ভাষণে বলেন, আমি জানাতে চাই, খুব দেরি হলে আগামী মাসের শেষের দিকে আমি নতুন প্রশাসনিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা দিয়ে দেব।

২০১১ সালে দীর্ঘ সময়ের স্বৈরাচারী শাসক গদ্দাফির শাসন শেষ হওয়ার পর পূর্ব ও পশ্চিম লিবিয়ায় আলাদা প্রতিদ্বন্দ্বী সরকার ক্ষমতায় আসে। সররাজ ছিলেন ত্রিপোলি-ভিত্তিক সরকারের প্রধান এবং জাতিসংঘ তাঁর সরকারের পিছনে ছিল। তাঁর সরকারকে বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছিল। আর পূর্ব লিবিয়ায় ক্ষমতায় ছিল অন্তর্বর্তী সরকার। পূর্ব লিবিয়া হলো খালিফা হাফতার ও তাঁর লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) শক্ত ঘাঁটি।

পূর্বের মতো পশ্চিম লিবিয়াতেও ত্রিপোলিসহ অন্য শহরে দুর্নীতি, বিদ্যুৎ সংকট, জিনিসপত্রের মাত্রাছাড়া দাম নিয়ে বিক্ষোভ হচ্ছিল। এই বিক্ষোভ নিয়ে সাররাজ সরকারের মধ্যে মতবিরোধ সামনে চলে আসে। সেই সঙ্গে বিভিন্ন গোষ্ঠী নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার তৈরি করা নিয়ে একমত হয়। এ পরিস্থিতিতে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬