ভারতে ইলিশ নিয়ে কাড়াকাড়ি, এক ঘণ্টায় সব শেষ

১৭ সেপ্টেম্বর ২০২০, ১০:২৮ AM

© ফাইল ফটো

বাংলাদেশ-ভারত সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও এরই মধ্যে দেশটি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার দিনই বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করা হয়েছে ভারতে। বাংলাদেশের ইলিশ নিয়ে কলকাতায় রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছে। এক ঘণ্টার নিলামেই শেষ হয়ে গেছে প্রথম চালানের ২০ টন মাছ।

কয়েকটি গণমাধ্যমে সূত্রে জানা গেছে, সোমবার বাংলাদেশ থেকে ইলিশের প্রথম চালান যায় ভারতের পশ্চিমবঙ্গে। ইলিশ ভর্তি ট্রাক পৌঁছায় কলকাতার পাতিপুকুর আর হাওড়ার পাইকারি মাছ বাজারে। পরে শুরু হয়ে যায় কাড়াকাড়ি। রাত তিনটার দিকে নিলাম শুরু হলে মাত্র এক ঘণ্টার মধ্যেই, সব মাছ বিক্রি হয়ে যায়। ৫শ' গ্রাম থেকে এক কেজির মাছ পাইকারি বিক্রি হয় ৮শ’ থেকে ১৩শ' রুপিতে।

এর আগে উত্তর ২৪ পরগনা'র পেট্রাপোল সীমান্ত থেকে ভারতে প্রবেশ করে বাংলাদেশ থেকে যাওয়া ইলিশের চালান। জানা গেছে, দুর্গাপূজা সামনে রেখে ভারতে মোট ১৪শ’ ৫০ টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ।

 

সূত্র: আনন্দবাজার

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬