দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন নেইমার

১৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩২ AM

© ফাইল ফটো

ব্রাজিলিয়ান ও পিএসজি’র তারকা ফুটবলার নেইমার মারামারিতে জড়িয়ে পড়ার দায়ে শাস্তি পেতে হলো। শাস্তি হিসেবে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন তিনি। ফরাসি লিগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন বিবাদে জড়ানোয় এ শাস্তি পেতে হল নেইমারকে।

মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে দলটির ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে চড় মেরে বসেন তিনি। সে সময় রেফারির লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন নেইমার। পরে গঞ্জালেজ ওই অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন।

তবে ম্যাচ চলাকালীন অসদাচরণের দায়ে শাস্তি এড়াতে পারেননি নেইমার। মেৎজের বিপক্ষে ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। আগামী রোববার নিসের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা।

আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি চেয়ারম্যানের সিএসএফ দলের সদস্য তারিক এবার ছাত্রদলের …
  • ০৬ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে: ববি হা…
  • ০৬ এপ্রিল ২০২৬
ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
উৎসব ভাতা বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
close