শিগগিরই ওমরাহর সুযোগ

১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:০১ PM

© ফাইল ফটো

সীমিতসংখ্যক নাগরিককে সুযোগ দেয়ার মধ্য দিয়ে করোনাভাইরাস মহামারীর মধ্যে বন্ধ থাকা ওমরাহ হজ চালুর পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। শিগগরিই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। তবে শুরুতে শুধু সৌদিতে বসবাসরত লোকজন ওমরাহ পালনের সুযোগ পাবেন। খবর গালফ নিউজের।

গত রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় সৌদি আরবে ভ্রমণ নিষেধাজ্ঞা ১৫ সেপ্টেম্বর থেকে আংশিক ও আগামী বছরের ১ জানুয়ারি পুরো তুলে নেওয়ার কথা জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মহামারি পরিস্থিতির হালনাগাদ পর্যালোচনা করে ক্রমান্বয়ে ওমরাহর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করা হবে। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে নাগরিকদের প্রথমে ওমরাহ করার সুযোগ দেওয়া হবে। করোনাভাইরাসমুক্ত থাকার সনদ সঙ্গে থাকা বাধ্যতামূলক করা হবে।

করোনাভাইরাস সতর্কতামূলক পদক্ষেপ ও প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনেই ওমরাহ চালু করা হবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ বিষয়ে শর্তাদি শিগগির ঘোষণা করবে। এ জন্য একটি মোবাইল অ্যাপ থাকবে যেখানে প্রত্যেকের ওমরাহ পালনের তারিখ ও সময় নির্দিষ্ট করা থাকবে। সব শর্ত পূর্ণ করলেই কেবল ওমরাহ পালনের অনুমোদন দেওয়া হবে।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬