পশ্চিমবঙ্গের কোনো স্কুল-কলেজ সেপ্টেম্বরে খুলছে না

১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৩১ PM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতির মধ্যেই ২১ সেপ্টেম্বর থেকে কেন্দ্র নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুল খোলার কথা বললেও ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ মাসে পুরোপুরি বন্ধ থাকছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল খোলার কথা ভাবা হবে না। মঙ্গলবার বেহালার এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, স্নাতক স্তরে কলেজে ভর্তি হতে আসনের কোনও সমস্যা নেই রাজ্যে। সবাই যাতে ভর্তি হতে পারে, সরকারের পক্ষ থেকে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সমস্যা হল পছন্দসই কলেজে ভর্তি হতে না পারার।

স্কুল খোলা নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সব স্কুল বন্ধই রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল খোলার কথা ভাবা হবে। করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। কলেজ–বিশ্ববিদ্যালয়ে যাঁরা পড়েন তাঁরা অনেকটাই সিনিয়র। কিন্তু এই পরিস্থিতিতে স্কুল কী করে খোলা হবে?‌ করোনা মোকাবিলায় যে গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড রয়েছে, তার সদস্যরাও যথেষ্ট শঙ্কিত।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এই পরিস্থিতিতে পড়াশোনা কীভাবে করানো যায়, ছাত্রছাত্রীদের কাছে কীভাবে পৌঁছানো যায়, সেটা আমাদের দেখা দরকার। সেটা আমরা দেখছিও। এখন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। তারপর পুনর্বিবেচনা করা হবে।’

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence