জেরুজালেমে মসজিদ ভেঙে ফেলার নির্দেশ ইসরাইলি আদালতের

১৫ সেপ্টেম্বর ২০২০, ০২:২১ PM

© ফাইল ফটো

ফিলিস্তিনের পবিত্র নগরী জেরুজালেমে একটি মসজিদ ভেঙ্গে ফেলার আদেশ দিয়েছেন ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের একটি আদালত। গতকাল সোমবার সিলওয়ান শহরের কাক্কা বিন আমর মসজিদটি ভাঙার ওই আদেশ দিয়েছেন আদালত।

মসজিদ কর্তৃপক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য ২১ দিন সময় পাবে। আরব লিগ ও ওআইসিসহ বিশ্বে মুসলিম দেশগুলোকে ইসরাইলি আগ্রাসন বন্ধে এগিয়ে আসার আহ্বান জানিছেন ফিলিস্তিনিরা।

জানা গেছে, ২০১২ সালে নির্মিত দোতলা ওই মসজিদটিতে শত শত মুসল্লি নামাজ আদায় করেন। ২০১৫ সালেও মসজিদটি ভেঙে ফেলার জন্য আদেশ জারি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত আর ভাঙা হয়নি।

সিলওয়ান ভূমি রক্ষার কমিটির সদস্য খালেদ আবু তাইহ জানান, দখলদার ইসরাইল বেশ কয়েক বছর ধরে মসজিদটিকে টার্গেট করে আসছে। এর আগে মসজিদটিকে জরিমানা করা হয়েছে এবং মসজিদের কাজ আটকানোর চেষ্টা করা হয়েছে।

 

প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি বিকাশে, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬