আজ থেকে ভারতের বাজারে মিলবে ইলিশ, উৎফুল্ল মানুষ

১৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৪ AM

© আনন্দবাজার

বাংলাদেশ থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পেট্রাপোল বন্দর দিয়ে দু’টি ট্রাকে ভারতে পৌঁছেছে পদ্মার ইলিশ। আগামী কয়েক দিন ধরে একই ভাবে ইলিশ ঢুকবে। বন্দর সূত্রে জানা গেছে, এ দিন সন্ধ্যা পর্যন্ত ইলিশ গেছে ১২ মেট্রিক টন। মূলত পদ্মা-মেঘনার মোহনা বরিশালের ভোলা মনপুরা পাথরঘাটা চাঁদপুর থেকে ইলিশ যায় ভারতে।

ইলিশ আমদানিকারী সংস্থা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মুকসুদ দাবি করেছেন, ইলিশ এসেছে ২০ মেট্রিক টন। ওজন নিয়ে মতপার্থক্য যতই থাক, মঙ্গলবার থেকে রাজ্যের বাজারে এই ইলিশ মিলবে শুনে উৎফুল্ল মানুষজন। ইলিশের ওজন ৭০০-১২০০ গ্রাম বলে জানিয়েছেন মুকসুদ। রাজ্যের বাজারে ৭০০-১৩০০ রুপি কেজি দরে মাছ পাওয়া যাবে বলে মনে করছেন তিনি।

পেট্রাপোল বন্দর সূত্রে জানা গেছে, এ বছর এক হাজার ৪৫০ মেট্রিক টন বাংলাদেশের ইলিশ যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সরকার দুর্গা পুজা উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে। গত বছর পুজার সময়েও বাংলাদেশ থেকে ইলিশ ঢুকেছিল ৫০০ মেট্রিক টন।

সরকারিভাবে বাংলাদেশ সরকার ইলিশ রফতানি বন্ধ রাখলেও সাম্প্রতিক সময়ে চোরাপথে ইলিশ পাচার হচ্ছিল। বিএসএফ জওয়ানেরা পেট্রাপোল এবং সংলগ্ন সীমান্ত এলাকা থেকে কয়েকবার ইলিশের চালান আটক করেন। পণ্যবাহী ট্রাকে করেও ইলিশ পাচার হচ্ছিল।

ইলিশ আমদানিকারী সংস্থা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (হিলশা) সভাপতি অতুলচন্দ্র দাস বলেন, ‘এ বার বাংলাদেশ সরকার যে ইলিশ রফতানি করছে, তাতে আমরা পুরোপুরি খুশি নই। আমরা চাই, বাংলাদেশ সরকার ইলিশ রফতানি সম্পূর্ণ উন্মুক্ত করে দিক। অনেক ইলিশ আমদানিকারী বসে গিয়েছেন। সকলে ইলিশ আমদানি করার সুযোগ পাচ্ছেন না।’ খবর: আনন্দবাজার।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬