জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী তালিকায় প্রথম বাংলাদেশ

১৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৪ AM

© ফাইল ফটো

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৬ হাজার ৭৩১ জন সদস্য পাঠিয়ে আবারও প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। শনিবার (১২ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে।

এর আগে ২০১৭ সালে এ তালিকায় তৃতীয় স্থানে ছিল বাংলাদেশ। ১৯৮৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৪০টি দেশে ৫৮টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে মোট ৬,৭৭২ জন সৈন্য পাঠানো হয়েছে। এই মিশনে দক্ষিণ এশিয়ার সৈন্য সংখ্যা বরাবরই বেশি ছিল।

 

খবর: বাসস

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬