করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

০৭ জুলাই ২০২০, ১০:২৬ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো (৬৫) । সোমবার জাইর বলসোনারোর দেহে জ্বরসহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা হয়। মঙ্গলবার প্রেসিডেন্ট নিজেই কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন ।

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সাংবাদিকদের বলসোনারো বলেন, আমি ভালো আছি। বরং আমি কিছু সময় এখানে হাঁটতে চাই। কিন্তু আমি মেডিক্যাল পরামর্শের কারণে এটা পারবোনা।

করোনায় ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে ব্রাজিল অন্যতম। বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরে দেশটির অবস্থান। অর্থাৎ বিশ্ব তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ২৮ হাজার ২৮৩ জন। আর এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার ৬৩১ জনে দাঁড়িয়েছে।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬