বাংলাদেশে করোনার প্রকোপ কমতে শুরু করেছে: জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়

০৭ জুলাই ২০২০, ০৩:৩৩ PM

© সংগৃহীত

বাংলাদেশে কভিড-১৯ এর সংক্রমণ কমতে শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে। গত পাঁচ দিনের করোনা আক্রান্তের তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য দিয়েছে বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ট্র্যাকার।

গতকাল সোমবার (৬ জুলাই) সংক্রমণের শীর্ষে থাকা বিশ্বের ২০টি দেশের প্রবণতা তুলে ধরেছে জনস হপকিন্স ইউনিভার্সিটির করোনা ট্র্যাকার। তাদের ট্র্যাকার অনুযায়ী বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যুহার দুটিই নিম্নগামী হয়েছে।

বাংলাদেশের পাশাপাশি রাশিয়া, চিলি, যুক্তরাজ্য ও মিসরে করোনার প্রকোপ নিম্নমুখী। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, মেক্সিকো, পেরু, ইরান, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরাক, পাকিস্তান, বলিভিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইকুয়েডর এবং আর্জেন্টিনায় সংক্রমণের প্রকোপ ঊর্ধ্বমুখী।

দেশে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন করোনায় আক্রান্ত এবং ২ হাজার ৫২ জন মারা গেছেন। জনস হপকিন্সের তথ্যচিত্র অনুযায়ী বাংলাদেশে স্থানীয় সংক্রমণের ১৪, ১৫, ১৬ ও ১৭তম সপ্তাহজুড়ে আক্রান্ত ও মৃত্যু সমান্তরালভাবে চূড়ায় ওঠে। ১৮তম সপ্তাহে এসে এ দুটির রেখাচিত্র নিম্নমুখী হতে শুরু করে।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬