নিজেদের নাগরিকদের দেশে ঢুকতে বাধা নিউজিল্যান্ডের

০৭ জুলাই ২০২০, ১২:৩৩ PM

© এএফপি

নিউজিল্যান্ড কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের একটা অংশকে দেশে প্রবেশে বাধা দিচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশে নাগরিক যারা থাকেন তারা সেসব দেশ থেকে নিউজিল্যান্ডে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। কারণ আরো তিন সপ্তাহের মধ্যে তাদের ফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।

এর কারণ হিসেবে দেশটির সরকার সীমিত কোয়ারেন্টিন সুবিধার কথা বলছে। গত ৬৭ দিনে কমিউনিটি পর্যায়ে কোনো নতুন রোগী ধরা পড়েনি নিউজিল্যান্ডে।

কিন্তু ২২ জন রোগী দেশের বাইরে থেকে এসেছেন। এছাড়া তারা সবাই এমন কোনো দেশ থেকে নিউজিল্যান্ড আসছেন যেখানে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে।

দেশটিতে প্রায় ৬ হাজার লোক এখন পর্যন্ত কোয়ারেন্টিনে আছেন। আগেই টিকিট নিশ্চিত করা আরও তিন হাজার ৫০০ জন চলতি সপ্তাহে দেশে ঢুকবেন। খবর: বিবিসি বাংলা।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬