বিয়ের মেনু কার্ডে সবার উপরে হ্যান্ড স্যানিটাইজার!

০৬ জুলাই ২০২০, ১১:৫৩ AM

© সংগৃহীত

সবসময় বিয়ের মেনু লিস্টে উপরে থাকতো লবণ আর লেবু। মিডিল অর্ডারে এরপর আসতো স্যালাড, কাসুন্দি, ভেজিটেবল চপ কিংবা ফিস ফ্রাই। এরপর রাধাবল্লভি, পনির, রাইস, মটন ইত্যাদি। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে এবার সবাইকে পেছনে ফেলে সবার প্রথমে নাম লেখাল হ্যান্ড স্যানিটাইজার।

এর আগে করোনা পরিস্থিতির কারণে লকডাউন করার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শিথিল করার সাথে সাথেই শুরু হয়েছে সীমিত আকারে বিয়ের অনুষ্ঠান। বিয়ে মালাবদল প্রীতিভোজ সবই হবে। তবে তা সীমাবদ্ধ রাখতে হবে পঞ্চাশ জনের মধ্যে। সেই সঙ্গে সকলের স্বার্থেই সাবধানতা অবলম্বন জরুরি। খাওয়ার সময়টুকু ছাড়া অন্যান্য সময় মাস্ক পরতে হবে।

ঠিক এমনই এক বিয়ের মেনু লিস্টে প্রথমে জায়গা করে নিল হ্যান্ড স্যানিটাইজার। ভারতের বর্ধমানের বাবুরবাগের বাসিন্দা অঙ্কন সাঁইয়ের সঙ্গে বিয়ে হয়েছে বাঁকুড়ার ইন্দাস থানার আকুই গ্রামের এনাক্ষীর। এমন পরিস্থিতিতে দুজনের বিয়ের রিসেপশন হল এক সঙ্গে। আর এই বিয়ের মেনুতে সচেতনতার প্রথম ধাপ হিসাবে যোগ করা হয়েছিল হ্যান্ড স্যানিটাইজার।

আমন্ত্রিত অতিথি প্রত্যেকের হাতে একটি করে স্যানেটাইজারের বোতল তুলে দেওয়া হয়। সবচেয়ে মাজার বিষয় হলো পাত্র পাত্রীর ছবি সামনে রেখে এই স্যানিটাইজারের বোতল তৈরি করে দিয়েছিল।

বিয়ের নিমন্ত্রণে এসে হ্যান্ড স্যানিটাইজারের বোতল পেয়ে খুশি সব আমন্ত্রিত অতিথিরা। বর কনে জানালেন, বিয়েটা আর পিছাতে চাইনি। এই পরিস্থিতিতে সাবধানতা মেনেই বিয়ের অনুষ্ঠান করা হয়েছে।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬