সৌদিতে করোনায় ৫১৮ বাংলাদেশির মৃত্যু

০৫ জুলাই ২০২০, ০৬:২২ PM

© ফাইল ফটো

সাত চিকিৎসকসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ৫১৮ প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি বাংলাদেশি।

বাংলাদেশ দূতাবাস রিয়াদের তথ্য অনুযায়ী করোনায় প্রাণ যাওয়া ৭ বাংলাদেশি চিকিৎসক হলেন, ডা. আফাক হোসেন মোল্লা, ডা. রওনক মোঃ সফি উল্লাহ্‌, ডা. গোলাম মোস্তফা, ডা. আনোয়ার উল হাসান, ডা. আব্দুর রহিম, ডা. ফারহানা হক তানিয়া। অপরজনের নাম জানা যায়নি। এছাড়া রিয়াদের দুটি বেসরকারী ক্লিনিকে কর্মরত বাংলাদেশি চিকিৎসক ডা. আনোয়ারুল হক এবং ডা. শফিকুল হকের স্ত্রী রিয়াদে মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৫৮ জন। মোট আক্রান্ত ২ লাখ ৫ হাজার ৯২৯জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ২৫৬জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬০হাজার ৮১৫জন।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬