চীন-ভারত উত্তেজনার মধ্যেই কেঁপে উঠল লাদাখ

০৫ জুলাই ২০২০, ১০:১০ AM

© ফাইল ফটো

আজ রবিবার ফের ভূমিকম্প হয়েছে কাশ্মীরের লাদাখের কার্গিল এলাকায়। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ৪.৭। ভারতীয় সময় অনুসারে ভোর ৩টা ৩৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কার্গিল থেকে ৪৩৩ কিমি উত্তর পশ্চিমে এই কম্পন আঘাত হানে।

ন্যাশনাল সেন্টার সিসমোলজি জানায়, ভোর ৩টা ৩৭ মিনিটে ৪.৭ রিখটার স্কেলের মাত্রায় কার্গিল থেকে ৪৩৩ কিমি উত্তর পশ্চিমে এই ভূমিকম্প আঘাত হানে। ঘটনায় এখনও কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবারেই ভূ-কম্পনে কেঁপে উঠেছিল লাদাখের কার্গিল। সেদিন রিখটার স্কেলে ম্যাগনিটিউড ছিল ৪.৫। চলতি মাসের প্রথম সপ্তাহেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। এমনকি অদূর ভবিষ্যতে আরও বড়সড় ভূমিকম্পের বার্তাও দিয়েছেন বিশেষজ্ঞরা।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। গত শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছে, এই কম্পনের উৎসস্থল ছিল রাজস্থানের আলওয়ারে ৩৫ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ১৮ কিলোমিটার নীচে। তবে, এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।.

একের পর মৃদু কম্পনের জেরে আশঙ্কা তৈরি হয়েছে। এই কম্পনগুলি কম মাত্রার হলেও আগামী দিনে বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জিওলজিস্টদের মতে বারবার ছোটখাট কম্পন আগামী দিনে বড় বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে। খবর: কলকাতা২৪।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬