ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২৯ জুন ২০২০, ০৬:৩০ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান। এছাড়া বাগদাদে ইরানি জেনারেল কাশেম সোলাইমানি হত্যায় জড়িতদেরও আটকের জন্য ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে তেহরান। আজ সোমবার (২৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের প্রসিকিউটর আলি আলকাসিমের জানান, গত ৩ জানুয়ারি জেনারেল কাসেম সোলাইমানি যে হামলায় নিহত হয়েছিলেন সেই হামলার জন্য ট্রাম্প ও অপর ৩০ জনকে দায়ী মনে করে ইরান। মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাওয়া হবে।

আলি আলকাসিমের বলেন, তেহরানের পক্ষ থেকে ট্রাম্পসহ অন্যদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির অনুরোধ করা হয়েছে। এটিই ইন্টারপোলের গ্রেফতার করার জন্য সর্বোচ্চ অনুরোধ। এই রেড নোটিশের ফলে কোনও দেশকে সন্দেহভাজনকে গ্রেফতার বা প্রত্যর্পণে বাধ্য করতে পারে না। তবে চাইলে সরকার সন্দেহভঅজনের ভ্রমণ সীমিত করতে পারে।

প্রসঙ্গত, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গত জানুয়ারিতে মার্কিন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close